আড়াই হাজার চীনা গেম ছাটাই করেছে অ্যাপল

১৫ জুলাই, ২০২০ ১৫:২৮  
জুলাইয়ের প্রথম সপ্তাহে অ্যাপলের চীনা অ্যাপ স্টোর থেকে ছেটে ফেলা হয়েছে আড়াই হাজারেরও বেশি মোবাইল গেম। মুছে ফেলা গেমের তালিকায় রয়েছে ‘হে ডে’, ‘ননস্টপ চাক নরিস’ ও ‘সলটেয়ার’ এর মতো গেম। ইন-অ্যাপ পারচেসে চীনা লাইসেন্সের বাধ্যবাধকতা নীতির অধীনে এই অ্যাপগুলো বন্ধ করেছে অ্যাপল। ডেটা বিশ্লেষণী প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্য অনুসারে, জুলাইয়ে চীনা অ্যাপ স্টোর থেকে মুছে দেওয়া মোবাইল গেমের সংখ্যা জুনের প্রথম সপ্তাহের তুলনায় চারগুণ। গত পাঁচ দিন ধরে অ্যাপ স্টোর থেকে অ্যাপগুলো মুছে ফেলা হলেও গেমগুলো ভবিষ্যতে আবার পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন সেনসর টাওয়ারের মোবাইল ইনসাইটসের প্রধান র‌্যান্ডি নেলসন । বিশ্লেষণী সংস্থাটির হিসাব অনুযায়ী মুছে দেওয়া গেমগুলোর চীনে সমন্বিত আয় তিন কোটি ৪৭ লাখ ডলার।